ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করে খাওয়ালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক::টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত সফরে এসে নিজের হাতে ইলিশ-পোলাও রান্না করে স্বজনদের নিয়ে রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রধানমন্ত্রীর হাতের রান্না করা খাবার খেতে পেরে উচ্ছ্বাসিত তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা।

বুধবার (১১ অক্টোবর) আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট দিয়ে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল, কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফরে যান প্রধানমন্ত্রী। এ সময় ছোটবোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়িতে স্বজন ও শেখ পরিবারের সদস্যদের জন্য নিজ হাতে ইলিশ পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী। সেই খাবার সবার মাঝে নিজ হাতে পরিবেশন করেন। পরে সকলকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খান তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করে খাওয়ালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম ১১:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩