ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক::এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয়, তাদের কাজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। নাটোরের গুরুদাসপুরে ‘জয় বাংলা’ স্লোগানের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বরখাস্তের ঘটনায় এমন মন্তব্য করেছেন হাইকোর্টের এক বিচারপতি।

বুধবার হাইকোর্টের তলবে আদালতে হাজির হন নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। আদালতকে জানান, স্থানীয় এমপির নির্দেশে দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন তিনি।

পরে আদালত ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেন।

আদালত বলেন, ভুল করলে শুধু এমপি‌ নয় প্রধানমন্ত্রী কিংবা বিচারপতিদেরও সমালোচনা করা যাবে। এতে কারও মানহানি হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। পরে বহিষ্কার আদেশ অবিলম্বে প্রত্যাহার করে ৭ই নভেম্বরের মধ্যে আদালতে লিখিত ভাবে তা জানাতে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন আদালত।

বুধবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গেল ২৬ আগস্ট ‘জয় বাংলা শ্লোগান দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা আদালতের নজরে এনে রিট আবেদন করেন ড. বশির আহমেদ।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয় : হাইকোর্ট

আপডেট টাইম ০২:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩