সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

সাংবাদিক বিপ্লবের উপর হামলা মামলার আসামীরা গ্রেপ্তার হচ্ছেনা

আজম রেহমান,ঠাকুরগাঁও:: ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া থানার কাকলী উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও ঠাকুরগাও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লবের উপর সন্ত্রাসীর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও ঘটনার বেশ কয়েকদিনেও আসামীরা গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে আসামীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী আহত বদরুল ইসলাম বিপ্লব।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন ওই বিদ্যালয়ে বিভিন্ন পদে কয়েক জনকে নিয়োগের জন্য এক বছর পূর্বে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং মনোনীত লোকদের নিয়োগ দিতে সভাপতির কাছে নিশ্চয়তা দাবি করেন। কিন্তু স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাত দেখিয়ে নিয়োগ কার্যক্রম পিছানোর চেষ্টা করে।
মামলার এজাহারে জানা গেছে, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনসহ এজাহার নামীয় আসামীগণ নীতিমালা বর্হিভূত কাযক্রম চালিয়ে আসছে। কর্মচারীদের বিল শীটে সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন এবং সহকারি শিক্ষক সতীশ চন্দ্র বর্মন কোন রকমের অনুমোতি ছাড়াই একাধিকবার ভারতে ভ্রমন করেছেন।
এ বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ে গিয়ে ব্যাখ্যা চাইলে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে সভাপতিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং রক্তাক্ত জখম করে।
পরে গুরুতর অবস্থায় সভাপতিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয়্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত সোমবার প্রধান শিক্ষকসহ ৪ জনকে আসামী করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন (৫৫), রুহিয়া থানার ধর্মপুর ভাঙ্গাপাড়া গ্রামের মৃত বজ্র মোহন টেপার ছেলে। বিপ্লব চন্দ্র বর্মন লক্ষণ (৩২) মধুপুর গুদামপাড়া গ্রামের মৃত স্ন্দুর মোহন বর্মন নিন্দালুর ছেলে। সতীশ চন্দ্র বর্মন (৫৬) মধুপুর মেনকাপাড়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ বর্মনের ছেলে। সত্য রাম বর্মন (৩৮) মধুপুর গুদামপাড়া গ্রামের মৃত স্ন্দুর মোহন বর্মন নিন্দালুর ছেলে।
রুহিয়া এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন উগ্র স্বভাবের মানুষ। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অনেক অভিযোগ ছিল। তার অনিয়ম দূরর্নীতির কারণে দীর্ঘদিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। মতামত গ্রহনের জন্য
মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে প্রধান শিক্ষকের এ ধরনের কার্যকলাপ চাকুরি বিধি পরিপন্থী।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম বলেন, মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তারা যেকোন সময় গ্রেপ্তার হবেন বলে আশা করছি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাংবাদিক বিপ্লবের উপর হামলা মামলার আসামীরা গ্রেপ্তার হচ্ছেনা

আপডেট টাইম ০৬:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪