ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের হেল্পার ও শিশু নিহত

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি::জেলার পীরগঞ্জ উপজেলায় পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের হেল্পার ও ৩ বছরের ১ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ঢাকাগামী ইসলাম পরিবহন ও মালবাহী একটি ট্রাক্টর আটক করা হয়েছে। জানা যায়, সন্ধার পরে রানীশংকৈল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে যাত্রীবাহি ইসলাম পরিবহন নামীয় কোচটি পীরগঞ্জের নারায়ন পুর গ্রামের বশিরের দুয়ারে একটি মালবাহী ট্রাককে ওভার টেকিং করার সময় বাসের হেল্পার আরিফ হোসেন(২০)দরজা থেকে ছিটকে পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। এ সময় বাসের ড্রাইভার বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যায় এবং নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের হরমুজ আলী (৫৫) বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় অজ্ঞাতনামা ব্যাক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলা নং ১৫ তারিখ ১৪.০৪.২৪ইং। অপর এক ঘটনায় উপজেলার জনগাঁও গ্রামে বাড়ীর উঠানে খেলা করার সময় ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে ৩ বছর বয়সী শিশু তন্বী রায়। তন্বী ঐ গ্রামের সুবাস রায়ের মেয়ে। এ ব্যাপারে নিহত শিশুর চাচা সিন্ধু রায় বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলা নং ১৪ তারিখ ১৪.০৪.২৪ ইং।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের হেল্পার ও শিশু নিহত

আপডেট টাইম ০৩:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪