সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন

আজম রেহমান, ঠাকুরগাঁও:: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও-এর জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। রংপুর রেঞ্জের একমাত্র জেলা কমান্ড্যান্ট তিনিই এ সম্মাননা পেয়েছেন।

এ কর্মকর্তা রংপুর রেঞ্জ পর্যায়ে একমাত্র জেলা কমান্ড্যান্ট হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে জানান শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ পুরস্কার ভবিষ্যতে আমাকে শুদ্ধাচার চর্চায় আরো বেশি কর্মতৎপর হতে অনুপ্রাণিত করবে। আমি মনে করি এ অর্জন ঠাকুরগাঁও আনসার ও ভিডিপি’র সকল পর্যায়ের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে উজ্জীবিত করবে।

আরেফিন ২০১৬ সালে ৩৪ তম বিসিএস আনসার ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পরিচালক পদেএ বাহিনীর সদর দপ্তরে প্রথম কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে দিনাজপুরে সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে, ২৩ আনসার ব্যাটালিয়ন, দীঘিনালা, খাগড়াছড়িতে ব্যাটালিয়নে উপ-অধিনায়ক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।

পদোন্নতি প্রাপ্ত হয়ে জেলা কমান্ড্যান্ট হিসেবে জয়পুরহাটে এবং সর্বশেষ গত ৩১-০৭-২০২২ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও দপ্তরে জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন।

এ জেলায় যোগদান পরবর্তীতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতাভুক্ত শুদ্ধাচার কর্মকৌশল পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। জেলায় বাহিনীর সকল পদবীর সদস্যদের শৃঙ্খলা সমুন্নত রাখা, তাদের কল্যাণ নিশ্চিত করন, অফিস ব্যবস্থাপনা ও কর্মস্থলের যথাযথ পরিবেশ বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করেন।

তার দায়িত্বকালীন জেলা কার্যালয়ের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সমূহের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার একজন গৃহহীন ভিডিপি সদস্যর গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও রেঞ্জ দপ্তর কর্তৃক নির্দেশনা মোতাবেক এ কর্মকর্তার সার্বিক তত্ত্ববধানে এ অর্থবছরে দুর্গা পূজা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্প্রতি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বসহ বিভিন্ন নিরাপত্তা দায়িত্বে ঠাকুরগাঁও জেলার প্রায় ১৫,০০০ হাজার জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অত্যন্ত সু-শৃঙ্খল ও পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন

আপডেট টাইম ০৫:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪