ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

সাব্বির এর জায়গায় সুযোগ পেতে পারেন আরিফুল হক

আজম রেহমান,সারাদিন ডেস্ক::কাল বিকেলের সেই কৃষ্ণ মেঘের ছিটেফোঁটা নেই আজ কলম্বোর আকাশে। সাপ্তাহিক ছুটির দিনের কী স্নিগ্ধ বিকেল! বৃষ্টির উপদ্রব ছাড়াই দুর্দান্ত এক ফাইনালের অপেক্ষায় সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও ফাইনালে উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছে না বাংলাদেশ। ম্যাচ, উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় ভারতের বিপক্ষে ফাইনালের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন।

দলীয় সূত্র জানিয়েছে, ছন্দ হারিয়ে ফেলা সাব্বির রহমানকে ‘দর্শক’ হয়েই দেখতে হতে পারে নিদাহাস ট্রফির ফাইনাল। বাংলাদেশ দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৪ ম্যাচে করেছেন ৭০ রান। এই সিরিজে ভারতের বিপক্ষে ৩০ ও ২৭ রানের দুটি ইনিংসও হয়তো ফাইনাল খেলার ‘ইয়েস কার্ড’ দেবে না! তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন আরিফুল হক।

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে একটি বিষয় আড়াল হয়ে গেছে। সেদিন দুই শ্রীলঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান দেখে অধিনায়ক সাকিব আল হাসান নিজে ৪ ওভারের কোটা পূরণ করেননি, আরেক বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামকে আক্রমণেই আনেননি। টিম ম্যানেজমেন্ট সাকিবের এই কৌশল পছন্দ করেনি। নাজমুলকে বসিয়ে যোগ করা হচ্ছে একজন পেসার। সে ক্ষেত্রে তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনাই বেশি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

সাব্বির এর জায়গায় সুযোগ পেতে পারেন আরিফুল হক

আপডেট টাইম ০৭:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮