সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

আজম রেহমান:: জ্বালানী সঙ্কটের চরম মুহুত্বে অবৈধভাবে পাম্পে তেল আনলোডের সময় প্রায় ১শ’লিটার পেট্রল অন্যত্র সরানোর ভিডিও দেখে শনিবার রাতে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে জেলার পীরগঞ্জ উপজেলার মিলনবাজারে অবস্থিত আর এন প্রেট্রল পাম্পের মালিককে আটক করে গঠিত মোবাইল কোর্টে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ও আসামীর স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে পাম্পে জ্বালানী তেল ট্রাক থেকে আনলোডের প্রাক্কালে অসৎ উদ্দেশ্যে আলাদা জারকিনে করে প্রায় ১ শ’ লিটার পেট্রল অন্যত্র সরানোর দৃশ্য স্থানীয়রা ভিডিও করে উপজেলা নির্ব াহী অফিসারের কাছে প্রেরন করে। ইউএনও  দ্রুত এসি ল্যান্ড এবং থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছান এবং বিষয়টির সত্যতা পান। পাম্প থেকে অন্যত্র রাখা ১ শ’ লিটার পেট্রল জব্দ করেন এবং পাম্প মালিককে আটক করে নিয়ে আসেন। পরে রাত ১০টায় এসিল্যান্ড এনএম ইশফাকুল কবীরের মোবাইল কোর্টে প্রয়োজনীয় স্বাক্ষ্যপ্রমান এবং আসামীর দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে অভিযুক্ত পাম্প মালিক রেজওয়ানুল হক পিতা মৃত আবুল কাশেম, গ্রাম -মিলানবাজার, পীরগঞ্জ ঠাকুরগাঁওকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেন দেন। আসামী তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে মুক্ত হন।  এ ঘটনায় এলাকার জনমনে জ্বালানী সঙ্কটের এই চরম মুহুত্বে পাম্প মালিকদের অসদাচরনের তীব্র প্রতিবাদ ও প্রশাসনের যুগোপযোগী পদক্ষেপের প্রতি সাধুবাদ জানিয়েছেন সমাজের বিজ্ঞমহল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

আপডেট টাইম ১১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬