ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার হবে : উপদেষ্টা নাহিদ

জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। আরো যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরের যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাকে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও পৃথকভাবে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।

তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এই সফরে তার সাথে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এছাড়াও উপস্থিত ছিলেন- কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, শিবিরের সৈয়দপুর শহর সাথী শাখা সভাপতি শিমুল ইসলাম প্রমুখ।

বিমানবন্দর থেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সড়ক পথে রংপুরে গমন করেন। এ সময় উপজেলা প্রশাসন তার গাড়ি বহরকে রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার পর্যন্ত সঙ্গ দেয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার হবে : উপদেষ্টা নাহিদ

আপডেট টাইম ০২:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪