সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারত থেকে পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে নড়াইলের কালিয়ার ৬ জনেক পুশ-ইন

আজম রেহমান, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করেন ভারতের বিএসএফ-বর্ডার সিক্যুরিটি ফোর্স- পুরানগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
পুশ-ইনকৃতদের সীমান্তে আটক করে বৈরচুনা বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১), মেয়ে কোহিনুর বেগম (৩০) এবং একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩২), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০), মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয় ৪ জুলাই। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে। বিজিবি আটক ৬ জনকে শনিবার রাত ৮ টার দিকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম রবিবার বলেন, হস্তান্তরকৃত ৬ ব্যাক্তিকে জিডিমূলে গ্রহনপূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ভারত থেকে পীরগঞ্জের বৈরচুনা সীমান্ত দিয়ে নড়াইলের কালিয়ার ৬ জনেক পুশ-ইন

আপডেট টাইম ০৪:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫