সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শয়ন কক্ষ থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে নিজের শয়ন কক্ষ থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানা পুলিশ ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন। তারা হলেন– সমিলা রানী (৪৫) ও তার মেয়ে শাপলা রানী (১৮)।
স্থানীয়রা জানান, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। স্বামী জগদীশ চন্দ্র রায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করেন। সোমবার বিকেলে কিস্তি আদায়ের জন্য এক এনজিও কর্মী বাড়িতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে প্রতিবেশীরা ডাকাডাকি করলে ঘরের ভেতরে লাশ দেখতে পান। তখন পুলিশে খবর দেওয়া হয়।
প্রতিবেশী ননী চন্দ্র জানান, কয়েকদিন ধরে মা-মেয়েকে বাইরে দেখা যায়নি। দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল।
ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। দরজায় হাত দিতেই বিদ্যুতের সংযোগ দেখা যায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নিরাপত্তার জন্য তারা দরজার সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে শয়ন কক্ষ থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫