সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে ৬৮ হাজার শিশু টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাস ‌ব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬৮ হাজার ২ শ’ ৮৪ শিশু টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাস ব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে প্রচার অভিযান শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর ২০২৫ রোববার সকাল থেকে প্রাথমিক পর্যায়ে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৯ থেকে ১৫ বছরের নিচের শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহম্মেদ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উত্তর বীরহলী সরকারী প্রাথিমক বিদ্যালয় কেন্দ্রে এই উদ্বােধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ পিয়াস বৈদ্য, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান আল রাজি, স্বাস্থ্য পরিদর্শক সাহারা বানু, মেডিকেল টেকনোলজিস্ট, ইপিআই সদস্যগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
একমাস ব্যাপী টিকাদান ক্যাম্পে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান করা হবে। পেৌরসভায় ৭৪ টি সহ ১০ টি ইউনিয়নে মোট ৫ শত ১৬ টি টিকাদান কেন্দ্রর মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ উপজেলায় ৬৮ হাজার ৫৩৪ জন এই টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ১৩ অক্টােবর পেৌরশহরের আল-হাসানাহ স্কুলের ক্যাম্পাস-১, ক্যাম্পাস-৩ এবং পীরগঞ্জ মডেল সরকারী প্রাইমারী কেন্দ্রে ১২ শতাধিক শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। আল-হাসানাহ ক্যাম্পাস-১ কেন্দ্রে সুপারভাইজর(১ম শ্রেনী) মো: রফিকুল ইসলামের তত্বাবধানে টিকাদানকারী জাকির হোসেন, শামসুল আলম, ময়না বেগম এবং স্বচ্ছাসেবক হিসেবে আশিকুর রহমান, জাহিদুর রহমান, শফিকুল ইসলাম টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। উদ্বোধনের পর তিনি অত্র উপজেলার অন্তর্গত বিভিন্ন টিকাদান কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে ৬৮ হাজার শিশু টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাস ‌ব্যাপি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট টাইম ১১:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫