সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা আব্দুল্লাহ আল নোমানকে ইটভাটার ভিডিও ধারণ করায় ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা। এ ঘটনায় ৭ ডিসেম্বর নোমান রাণীশংকৈলে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

৬ ডিসেম্বর বিকেলে নোমান উপজেলার রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে কাটা গাছ স্তুপ করে রাখা দেখতে পান। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন।

নোমান জিডিতে বলেন, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এমএবি ইটভাটার মালিক আইনুল হকের ছেলে শেখ ফরিদ তার ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুড়িয়ে হত্যার হুমকি দেন।

হুমকির কারণে নোমান নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোনো সময় ক্ষতির আশঙ্কা করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা শেখ ফরিদ বলেন, তিনি আমাদের ইটভাটা নিয়ে নিউজ করেছেন। এই উপজেলায় তো আরো অনেক ইটভাটা আছে সেগুলো নিয়ে কেন তিনি নিউজ করল না? এমনিতেই ইটভাটা নিয়ে বিপদের মধ্যে আছি আর তিনি নিউজ করে দিলেন। নিউজ করলে সব ইটভাটা নিয়ে করতে হবে। কেন একক আমার ইটভাটা নিয়ে তিনি নিউজ করলেন? আমি ওনাকে হুমকি দেয়নি। মাথা গরম ছিল তাই একটু রাগের মাথায় বলে ফেলেছি।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল ইসলাম জিডিটি গ্রহণ করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ইটভাটার ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি দিলেন যুবলীগ নেতা

আপডেট টাইম ০৪:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫