সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতীতে

আজম রেহমান::জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা।

সম্প্রতি সরকারিকরণ করা উপজেলা পর্যায়ের ২৮৫টি কলেজের শিক্ষকরা যাতে ক্যাডার মর্যাদা না পান সেই দাবিতে রবিবার তারা কর্মবিরতি পালন করছেন। আগামীকাল সোমবারও কর্মবিরতি পালন করবেন তারা।

আন্দোলনরত এসব শিক্ষকদের দাবি, ‘নো বিসিএস নো ক্যাডার’। সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করে নতুন জাতীয়করণ করা শিক্ষকদের জন্য নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তসহ দ্রুত স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করতে হবে। কোনোভাবেই তারা যেন বর্তমান ও ভবিষ্যতে বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা, পদোন্নতি, পদায়নসহ কোনো সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত না হতে পারেন সেই ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত কাউকে শিক্ষা ক্যাডারভুক্ত করা যাবে না।

এদিকে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির কারণে আজ ও কালকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সম্প্রতি উপজেলা পর্যায়ের প্রায় ৩০০ কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে যেসব বেসরকারি কলেজ সরকারি করা হয়েছে, সেসব কলেজের শিক্ষকেরা ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই ৩০০ কলেজের প্রায় ১২ হাজার শিক্ষকও ক্যাডার শ্রেণিতে অন্তর্ভুক্ত হবেন-এমন ধারণা থেকে বিসিএস শিক্ষকরা এ আন্দোলনে নেমেছেন।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারিকরণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে বিসিএস শিক্ষকের সংখ্যা ১৫ হাজারের বেশি। শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ আছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতীতে

আপডেট টাইম ০৪:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭