সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় তল্লাশি শেষ: নিহত ৩

আজম রেহমান,ডেস্ক নিউজ:: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীর মধ্যচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে র‌্যাবের তল্লাশি শেষ হয়েছে। সেখান থেকে কিছু বিস্ফোরক পাওয়া গেছে। ধ্বংসস্তূপের মধ্যে মানবদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। বাড়িতে ক্ষতবিক্ষত তিনজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ চলছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, আজ মঙ্গলবার সকালে ওই বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার মা-বাবা মিনারা বেগম ও খোরশেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ো হয়েছে। রাশিকুল দীর্ঘদিন ধরে রোগের কারণে বিছানায় পড়ে আছেন।

বাড়িটিতে কাজ করছে ঢাকা থেকে আসা র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। র‍্যাব বলছে, ‘জঙ্গি আস্তানাটির’ আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কোনো বাড়িঘর নেই। এই চরে অতিথি পাখির ছবি তুলবে বলে কয়েক মাস আগে দুজন ব্যক্তি বাড়িটি ভাড়া নেন।

চর আলাতুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মেসবাউল হক কালু জানান, বাথান বাড়িতে রাশিকুল, তার স্ত্রী, ১৫ বছর বয়সী এক ছেলে এবং তার শ্বশুর থাকতেন। রাশিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত। বছর চারেক আগে গরু-ছাগল পালনের সুবিধার জন্য তিনি ওই বাথান বাড়িটি বানিয়েছিলেন। তবে নির্জন এলাকা হওয়ায় বাড়িটিতে জঙ্গী কার্যক্রম চালানোর ব্যাপারে তারা কিছু টের পাননি।

এর আগে মঙ্গলবার ভোর রাতে পদ্মার ওপারে চর আলাতুলী ইউনিয়নের মধ্যচর এলাকার ওই বাথান বাড়িতে জঙ্গী আস্তানার সন্ধান পায় র‌্যাব। এরপর সেখানে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে গোলাগুলির ঘটনাও ঘটে। পরে বিস্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়। এরপর থেকে বাড়িটি ঘিরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ। পরে তিনি সংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকেই ঘিরে রাখা হয় বাড়িটি। এরপর ভোর রাতে সেখানে অবস্থানকারীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু সাড়া না দিয়ে বাড়ির ভেতরে দুই দফা বিস্ফোরণ ঘটায় জঙ্গীরা।

তিনি আরও বলেন, জঙ্গী আস্তানায় আরও বিস্ফোরক থাকতে পারে। রাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, ভোর রাতে বাড়িটিতে অভিযানের শুরুতেই সেখান থেকে গুলি ও গ্রেনেড ছুড়ে জঙ্গীরা। এতে বাড়িটির একটি অংশে আগুন ধরে যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় তল্লাশি শেষ: নিহত ৩

আপডেট টাইম ০৬:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭