সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে হোটেলের সাততলা থেকে লাফ দিলেন রাশিয়ার এক মডেল

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: দুবাইয়ে মার্কিন এক ব্যবসায়ীর ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে হোটেলের সাততলা থেকে লাফ দিলেন রাশিয়ার এক মডেল। সাততলা থেকে লাফ দেওয়ায় তাঁর মেরুদণ্ড ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় ২২ বছর বয়সী একাতারিনা স্ট্যাটায়ুক নামের ওই মডেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হোটেলের নিজের কক্ষে রাশিয়ার মডেল একাতারিনাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ী। রাজি না হওয়ায় গলায় ছুরি ধরে একাতারিনাকে ধর্ষণের চেষ্টা করেন ট্রাম্পের দেশের ওই ব্যবসায়ী। নিজের সম্মান রক্ষা করতে সাততলা থেকে ঝাঁপ দেন একাতারিনা। মেরুদণ্ড ভেঙে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

একাতারিনা স্ট্যাটায়ুকের এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেন নাম না-জানা ওই মার্কিন ব্যবসায়ী। কিন্তু দুবাই বিমানবন্দরে আটক করা হয় তাঁকে। ওই ব্যবসায়ীর ১৫ বছরের সাজা হতে পারে বলে জানা গেছে।ওই ব্যবসায়ীর এক পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাতারিনাকে গ্রেপ্তার দেখিয়েছে দেশটির পুলিশ।

একাতারিনার বন্ধু ইরিনা গ্রোসম্যান সাংবাদিকদের বলেন, নিজের জীবন ও সম্ভ্রম বাঁচাতে একাতারিনা সাততলা থেকে ঝাঁপ দেন। অলৌকিকভাবে বেঁচে যান। একাতারিনা এখন একা চলাফেরা করতে পারেন না।

ওই মডেলের মা বলেন, ‘আমার মেয়ে একাতারিনা একজন পরিচিত ও জনপ্রিয় মডেল। একটি চুক্তি করতে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে দুবাইয়ে যায় একাতারিনা। সেখানে তার এক মাস থাকার কথা।’

হাসপাতালের বিছানায় শুয়ে মাকে এক ভিডিও বার্তায় একাতারিনা বলেছেন, ‘আমি এখন কিছুটা ভালো আছি। তুমি আমার জন্য দুশ্চিন্তা কোরো না। দুবাইয়ের রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আমার অস্ত্রোপচার পিছিয়েছে। সব ভালোই হচ্ছে মা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে হোটেলের সাততলা থেকে লাফ দিলেন রাশিয়ার এক মডেল

আপডেট টাইম ০৮:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮