সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মাদকসেবী পুলিশের ডোপ টেস্ট হবে- ডিআইজি গোলাম ফারুক

আজম রেহমান,সারাদিন ডেস্ক:
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, মাদকসেবী পুলিশের ডোপ টেস্ট করা হবে। টেস্টে পজেটিভ রিপোর্ট এলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
বুধবার দুপুরে নিজ অফিসের মিলনায়তনে আসন্ন রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায়-এ নিয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের কাছে খবর আছে, কিছু অসাধু পুলিশ, রাজনীতিক ও সরকারি কর্মকর্তা, কর্মচারি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে নগরীর প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা লাগানো হবে। কোনো প্রকার চাঁদাবাজি কিংবা ইভটিজিং ঘটনা ঘটতে দেওয়া যাবে না। খাদ্যে ভেজালরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, প্রকৃত ড্রাইভার ছাড়া কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না। হাইওয়েগুলোতে পুলিশ ও র‌্যাবের কঠোর নজরদারি থাকবে, যাতে কেউ চাঁদাবজি করতে না পারে।
তিনি আরো বলেন, জাল টাকা শনাক্তে বড় বড় মার্কেটে মেশিন বসানো হবে। যাতে কেউ জাল টাকার ব্যবসা করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখা হবে। বড় ধরনের টাকা লেনদেন করলে পুলিশ তাকে সহায়তা করবে। রমজান ও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যা যা করণীয় দরকার পুলিশ তাই করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক, বিভাগের ৮ জেলার পুলিশ সুপার, ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মাদকসেবী পুলিশের ডোপ টেস্ট হবে- ডিআইজি গোলাম ফারুক

আপডেট টাইম ১২:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮