ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ২০ জনকে কারাদন্ড

সারাদিন ডেস্ক : রাজধানীর লালবাগ ও চকবাজারের ইসলামবাগে র‍্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে বুধবার (২০ জুন) বিকেল থেকে বৃহস্পতিবার (২১ জুন) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আটকৃতদের এ কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান জানান, রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ, পোস্তা মোড়, রহিমবক্স লেনসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুবেল (২৭), রাজু (২৯), সাইফুল ইসলাম সুমন (২৭), মোস্তাক (৫০) এবং রেজাউল করিমকে (২২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে উদ্ধারকৃত ৩৪ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরো জানান, অপর একটি অভিযানে ইসলামবাগ এলাকায় রুবেল (২৫), শফিকুর রহমান (৫৩), আব্দুল জলিল (৩৫), শাহাজুদ্দিন (২২), মাহমুদ হাসান (১৮), মিন্টু (৩২), সোহেল আহম্মেদ (২২), হৃদয় হোসেন (১৯), রুবেল হোসেন (২২), আমিনুল ইসলাম ওরফে হৃদয় (১৮), লিটন মিয়া (২৫), ইসমাইল (২৪), পারভেজ (৩৮), সুমন (৩৪) এবং হাসানকে (২৬) আটকের পর প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৯০০ গ্রাম গাঁজা ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ২০ জনকে কারাদন্ড

আপডেট টাইম ০৪:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮