সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

মেম্বার আলী হোসেন ডাকু গ্রেফাতার

মনসুর আহাম্মেদঃঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আলী হোসেন ডাকু একই ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা সদস্যের মোবাইলে অশ্লীল ভাষায় বার্তা প্রদান করে এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছিল। সম্প্রতি রাতের বেলা ঐ মহিলা সদস্যের বাড়িতে ঢুকে চাকু দেখিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে। এ নিয়ে গত ৩০ নভেম্বর বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পরিষদের এক সভা ডাকা হয়। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার হক, পরিষদের ৩ জন মহিলা সদস্য সহ আরো ৯ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। সভায় অভিযোগ বিষয়ে সদস্য আলী হোসেন ডাকুর নিকট জানতে চাওয়া হয়। এসময় অভিযোগ অস্বীকার করে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে সভাকক্ষে উপস্থিত ঐ মহিলা সদস্যকে মারধর শুরু করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সদস্য মোজাম্মেল হক সহ অন্যান্য সদস্যরা আলী হোসেনকে বাঁধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আলী হোসেন কোন কথা না শুনে তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সদস্য মোজাম্মেল ঐ মহিলা সদস্যকে বাঁচাতে এগিয়ে এলে তার বুকে আঘাত করে আলী হোসেন। এতে মোজাম্মেল সভাকক্ষেই জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থা বেগতিক দেখে অন্যান্য সদস্যদের ধাক্কা মেরে দ্রুত সটকে পড়ে আলী হোসেন। পরে প্রাথমিক চিকিৎসা চালিয়ে মোজাম্মেলের জ্ঞান ফিরানো হয়। এরপর মোজাম্মেল ও ঐ মহিলা সদস্যকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ঐ সভায় আলী হোসেনের এমন আচরণ ও কর্মকান্ডে তার বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ কতৃক অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। এদিকে ঐ মহিলা সদস্য আলী হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানী সহ মারপিট ও হুমকি ধামকির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার ঐ দরখাস্ত থানায় প্রেরণ করেন। এ নিয়ে অনেক দেন দরবার হয়। অবশেষে বৃহস্পতিবার থানায় মামলা রুজু হলে পুলিশ ডাকু মেম্বারকে গ্রেফতার করে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, মামলা হয়েছে। আসামী গ্রেফতার করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

মেম্বার আলী হোসেন ডাকু গ্রেফাতার

আপডেট টাইম ০১:২৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭