সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাজধানীতে এবার ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
এবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকত। মঙ্গলবার সকালে কর্মস্থল শ্যামলী থেকে গুলশানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ সমকালকে বলেন, সৈকত কোন জায়গা থেকে নিখোঁজ হন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার সর্বশেষ অবস্থান ছিল নিকেতন এলাকায়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সৈকতের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, ব্যাংকের কাজে মঙ্গলবার সকালে শ্যামলী থেকে বের হন সৈকত। এর পর দুপুর সোয়া ১২টার দিকে স্ত্রী তামান্না খান তন্বীর সঙ্গে তার কথা হয়। তখন তিনি গুলশানে যাওয়ার কথা জানান। বিকেল ৪টার দিকে কল করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরের দুই ঘণ্টাতেও তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। স্বজনরা জানিয়েছেন, সৈকতের গ্রামের বাড়ি বরিশালে। তার বাবার নাম নজরুল ইসলাম। রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় তিনি পরিবার নিয়ে থাকেন। দেড় বছর ধরে তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাজধানীতে এবার ব্র্যাক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

আপডেট টাইম ০১:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭