সংবাদ শিরোনাম
মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘটের নামে চলছে নৈরাজ্য পোড়া মবিলের হোলি খেলা

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকরদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক বন্ধ রয়েছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘটের নামে চলছে চরম নৈরাজ্য আর পোড়া মবিলের হোলি খেলা।
রবিবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এদিকে পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পয়েন্ট তারা অন্য যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করছেন , অটোরিকশার চালকদের ধরে ধরে মুখে মাথায় পোড়া মবিল ঢেলে দিচ্ছেন।
জেলা শহর থেকে ঢাকা যাওয়াও বন্ধ রয়েছে গণপরিবহন। বিআরটিসির বাস পর্যন্ত চলতে দিচ্ছে না শ্রমিকরা। বেশিরভাগ যাত্রীকে নির্ভর করতে হচ্ছে অটোরিক্সা বা পায়ের উপর। প্রধান সড়কগুলোতে কিছু রিকশা চলাচল করলেও অফিসগামী যাত্রী আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রতিটি মোড়ে।
ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টার থেকে জানানো হয়, তাদের বাসগুলো আটকে দেয়া হচ্ছে। এমনকি বিক্ষোভরত পরিবহনশ্রমিকরা এসব বাসের চালক ও সহকারীদের লাঞ্চিত করছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘটের নামে চলছে নৈরাজ্য পোড়া মবিলের হোলি খেলা

আপডেট টাইম ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮