সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

শিলিগুড়ি যাওয়া সহজ হলো-চালু হলো বাংলাবান্ধা পর্যন্ত বাস সার্ভিস

পঞ্চগড় জেলা প্রতিনিধি::পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াকারী যাত্রীদের সেবায় বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে সরাসরি বাস সার্ভিস চালু করা হয়েছে।

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স সম্রাট প্রধান অথিতি হিসেবে ফিতা কেটে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন জিরো পয়েন্ট থেকে বগুড়া পর্যন্ত এই বাস সার্ভিস নিয়মিত চলাচল করবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী ভারত ও বাংলাদেশের যাত্রীদের সেবায় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি এই বাস সার্ভিস চালু করলো।

উদ্বোধনী অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম, বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সড়ক সম্পাদক ফজলুল করিম দুলাল, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম বদি উপস্থিত ছিলেন।

জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে তারা দুটি দূর পাল্লার বাস চালুর সিদ্ধান্ত নেয়। একটি বাস বাংলাবান্ধা থেকে সরাসরি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর হয়ে বগুড়া পর্যন্ত, আরেকটি রংপুর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

শিলিগুড়ি যাওয়া সহজ হলো-চালু হলো বাংলাবান্ধা পর্যন্ত বাস সার্ভিস

আপডেট টাইম ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮