সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ফখরুলের গাড়িবহরে হামলা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনার পর আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারপিটের অভিযোগে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১৩ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানায় বেগুনবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ৫৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ঠাকুরগাঁও থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

গত মঙ্গলবার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরের ৬টি গাড়ি ভাঙচুর করে। এতে দলটির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। মামলার এজহারে আব্দুস সালাম উল্লেখ করেন, জামায়াত/বিএনপি/ছাত্রশিবিরের নামধারী ৫৮ জন ও ৫০/৬০ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে নৌকা মার্কার নির্বাচনী অফিসের সামনে মহড়া দেয়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভেঙে ফেলে ও নৌকা মার্কার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে। আওয়ামী লীগের কর্মীরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। এ সময় আওয়ামী লীগের প্রায় ১০/১৫ জন আহত হন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরও ৩/৪ আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে। ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফখরুলের গাড়িবহরে হামলা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮