সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁও সদর উপজেলায় অগ্নিকান্ডে ১১টি দোকান মালপত্রসহ পুড়ে গেছে।এতে প্রায় ক্ষতি হয়েছে ১২ লক্ষাধিক টাকা । বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি হাটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে বাজারের বিভিন্ন ধরনের ১১টি দোকান মালপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি হাটে সোহাগ নামে এক ব্যক্তির হোটেলের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে১১টি দোকান মালপত্রসহ পুড়ে গেছে।এতে প্রায় ক্ষতি হয়েছে ১২ লক্ষাধিক টাকা । পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ১ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ।
ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিদার রহমান জানান, সোহাগ নামে এক ব্যক্তির হোটেলের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাজারের বিভিন্ন ধরনের ১১টি দোকান মালপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তবে পুড়ে যাওয়া একটি ইলেকট্রনিক দোকানের মালিক সুবাশ চন্দ্র রায় বলেন, আগুনে তার দোকানের প্রায় ৩৫ লাখ টাকার মাল পুড়ে গেছে।
বাজারের মুদি দোকানি আব্দুস সাত্তার জানান, আগুনে সুবাশ চন্দ্র রায়, সুবোধ চন্দ্র রায়, হিরম্বর চন্দ্র রায়, ইউসুফ আলী, নীপেন্দ্র নাথ রায়, সোমারু, ধনেশ্বর রায়, ফলিন চন্দ্র, হরিস চন্দ্র রায়েরর দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল মাষ্টার। ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ১১ দোকান ভষ্মিভূত

আপডেট টাইম ০৭:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯