সংবাদ শিরোনাম
মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

আগামি তিন বছরের মধ্যে দেশের দারিদ্রতা কমে যাবে প্রফেসর ড. গওহর রিজভী

আজম রেহমান : বাংলাদেশের কোন লোক এখন না খেয়ে নেই উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশের দারিদ্রতার হার ছিল ৮০% আর এখন আমরা ২১% এ এসে গেছি। আমার বিশ্বাস আর আগামি তিন বছরের মধ্যে দারিদ্রতার হারকে আমরা ১০% এর নিচে নিয়ে আসবো।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে তিন দিন ব্যাপি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. গওহর রিজভী দেশের উন্নয়নের জন্য আগামি নির্বাচনে আওয়ামীলীগ সরকারের সাথে থাকার আহŸান জানিয়ে তিনি আরো বলেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই সরকার আবার ক্ষমতায় থাকলে আমাদের দেশের চেহেরা বদলিয়ে যাবে। আমাদের ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। এই দেশেই তাদের জন্য সুযোগ হবে এবং বাবা মা দের সাথে থেকে কাজ করতে পারবে।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, পুলিশ সুপার ফারহাত আহমেদ প্রমূখ।

পরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাস জমির কাগজ বিতরণ, একজন মেধাবী শিক্ষার্থীকে এক লক্ষ টাকার চেক প্রদান, ক্রীড়া সংস্থার বিভিন্ন ক্লাবে অনুদান প্রদান, বীরাঙ্গনা মাতা টেপরি রাণীর জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর, নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার

আগামি তিন বছরের মধ্যে দেশের দারিদ্রতা কমে যাবে প্রফেসর ড. গওহর রিজভী

আপডেট টাইম ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮