সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে জেলার ৪১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ৪ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে ইসলামী ব্যাংক।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে জেলার ৪১ জন শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান উপলক্ষে ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন।

এছাড়াও বক্তব্য দেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ইসলামী ব্যাংক শাখার শাখা প্রধান ও এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় শেষে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী ৪১ জন সন্তানদের প্রত্যেককে ৯ হাজার টাকা করে ৩ লক্ষ ৬৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ে জেলার ৪১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

আপডেট টাইম ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯