সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

মৌলভীবাজারে আইনজীবী খুন ইমাম তানভীরের ১০ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার::মৌলভীবাজারের চাঞ্চল্যকর নারী আইনজীবী আবিদা সুলতানার (৩২) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী মসজিদের ইমাম তানভীর আলমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ইমাম তানভীরের স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ দুপুরে বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাশ কুমার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামীদের আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে আইনজীবী আবিদা সুলতানার লাশ দাফন করা হয়।

মঙ্গলবার দুপুরে বড়লেখা থানায় নিহতের স্বামী শরীফুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার আসামী করা হয়েছে, আবিদা সুলতানাদের বাড়িতে ভাড়া থাকা স্থানীয় মসজিদের ইমাম তানভীর আলম, তার স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমকে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় আসামি করা হয় বলে মুঠোফোনে মানবজমিনকে জানিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জসিম উদ্দিন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকায় আবিদা সুলতানা নামের ওই আইনজীবী দুর্বৃত্তদের হামলায় নিহত হন। কিন্তু কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।

গতকাল গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকা থেকে ইমাম তানভীরবে আটক করে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

মৌলভীবাজারে আইনজীবী খুন ইমাম তানভীরের ১০ দিনের রিমান্ড

আপডেট টাইম ১২:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯