সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার নোয়াখালী:: নোয়খালীর সুধারামে ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টা, আওয়ামী লীগ-যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলমকে গুলি করে হত্যার চেষ্টা করেছে আ’লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় বাঁধা দিতে গেলে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে অর্ধশত আহত হয়।

অহতদের আশংকাজনক অবস্থায় ৪জনকে ্উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনা চলাকালে ফয়সল বাহিনীর নেতৃত্বে আবুল কালাম কালা (৩৩), মনোয়ার হোসেন মানু (৪২), সোহাগ (২৮), ইমরান (২২), আনোয়ার হোসেন (৩২), কালা (২০), লিটন (৩২), মুসলিম মুসা (৩৪), তারেক (২৭) , কাশেম (৪৭), হারুন (৩৮), মোকাররম (৫৫), হালিম (৪২), সবুজ (২০), পিনু (৩৬), বোরহান (৩২), আলম (৩০), সেলিম (৪৫), সবুজ (২২), শরীফ (২০), আলমগীর (২৫), অজি উল্যা (২৮), শরীফ (২৪) এর নেতৃত্বে ২ ডজন সরকার দলের ক্যাডার মার মার ডাক দিয়া  লাঠি, মিরিচ, রামদা, হকিস্টিক নিয়ে হামলা চালালে উভয় গ্রুপের ৬০ জন আহত হয়।
হামলায় আহতরা হলেন- মো. হানিফ মাঝি (৪০), আশ্রাফুল আলম সুমন (২৮), নুরুল হক (৪৫) ও আলী উল্যা (৫৮), নুরুল আলম চেয়ারম্যান (৩৮), মাকসুদ আলম, ইফতেখার আলম রিমন, আবুল বাশার, রুবেল, আবদুস সহিদ, মো: জাবেদ, মো: হারুনুর রশিদ, নুরুজ্জামান, ও মো: নুরুল আমিন সহ অনেকেই। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা চলছে।
সুধারাম মডেল থানা পুলিশের তদন্তকারী এসআই বিপুল কুমার ঘোষ ও ভিকটিম মোরশেদ আলম জানান উপজেলার চর কাউনিয়া গ্রামের মোকাররম একজন স্বীকৃত ডাকাত।

সে সকল ধরনের দেশি-বিদেশী অস্ত্র চালানোয় প্রশিক্ষিত হওয়ায় দীর্ঘদিন যাবৎ এলাকায় নিজস্ব বাহিনী তৈরী করে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। মোকাররম সহ তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। ওই বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে স্থানীয় জনগনের দাবির মুখে ইউপি চেয়ারম্যান নুরুল আলম জনগণকে সচেতন করতে কর্মকান্ড পরিচালনার উদ্যোগ নিলে সন্ত্রাসীরা তাকে তাকে প্রানে হত্যা চেষ্টায় লিপ্ত হয়ে উঠে।

রাত সাড়ে ১১টায় ইউপি চেয়ারম্যান নুরুল আলম নিজ বাড়িতে একটি সালিশ বৈঠকে ব্যস্ত থাকা অবস্থায় সন্ত্রাসী মোকাররমের ছেলে মো. ফয়সালের নেতৃত্বে আবুল কালাম, মনোয়ার হোসেন, সোহাগ, এমরান,  আনোয়ার হোসেন, লিটন সহ সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী গুলি চালায়।
এ সময় স্থানীয়া এগিয়ে এসে ক্যাডারদের ধাওয়া করলে সন্ত্রাসীরা স্থানীয়দের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এরপর সন্ত্রাসীরা ধাওয়া খেয়ে চেয়ারম্যান এবং স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন সন্ত্রাসী মোকাররম এবং তার ছেলে ফয়সাল বাহিনী চরমটুয়াকে ডাকাতি ও দখলদারিত্বের মাধ্যমে সন্ত্রাসের জনপদে পরিনত করতে সক্রিয় হয়ে উঠেছে। জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি উদ্যোগ নিলে সন্ত্রাসীরা তাকে একাধিকবার গুলি করে হত্যার চেষ্টা করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুল বাতেন মৃধ্যা মানবজমিনকে জানান ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল আলমের ছোট ভাই মো. মোরশেদ আলম বাদী হয়ে ২৪জনকে আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আসামীরা গ্রেফতার হয়নি। এ নিয়ে শাসক দলের ২ গ্রুপ মুখোমুখি অবস্থানে থাকায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট টাইম ০৭:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯