ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

তুচ্ছ ঘটনায় চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

চবি প্রতিনিধি:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার জুমার নামাজের পরে হোটেলে খেতে গেলে ঘটনার সূত্রপাত। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দুপক্ষের নেতাকর্মীরা রামদা-লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয় ও ইটপাটকেল নিক্ষেপ করে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ক্যাম্পাসে একটি হোটেলে খেতে যান দুপক্ষের কর্মীরা। এ সময় একপক্ষের কর্মী টেবিল থেকে উঠে যাওয়ার সময় ধাক্কা লেগে ডাল পড়ে অপরপক্ষের কর্মীর গায়ে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি থেকে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিকাল পৌনে ৩টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলার পর পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিবদমান পক্ষ দুটি সিক্সটি নাইন এবং বিজয়। সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বিজয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। মারামারি করা দুজন হলেন বিজয়ের কর্মী মাহির চৌধুরী ও সিক্সটি নাইনের মো. আজমির।

এ ঘটনায় ইট-পাথরের আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে  জানিয়েছেন চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব।

বিজয় গ্রুপের নেতা শাখাওয়াত হোসাইন বলেন, ঝামেলা হওয়ার পর আমাদের ছেলেদের হলে ঢুকিয়ে দিই। পরে তারা অতর্কিত হামলা চালায়।

সিক্সটি নাইনের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ বলেন, আমাদের এক কর্মী খেতে গেলে সোহরাওয়ার্দী হলে বিজয়ের কর্মীরা তার গায়ে হাত তোলে। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।

প্রক্টর ড. নুরুল আজিম সিকদার সাংবাদিকদের বলেন, হোটেলে ভাত খাওয়া নিয়ে বাড়াবাড়ি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে তা নিয়ন্ত্রণে আসে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

তুচ্ছ ঘটনায় চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট টাইম ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩