সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

দিনাজপুরে একসঙ্গে নামাজ পড়লেন ‘ছয় লাখ’ মুসল্লি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর::
দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদের অন্যতম বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখের মতো মানুষ অংশ নিয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। লাখো মানুষের অংশগ্রহণে দিনাজপুরের এই ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়।দেশের অন্যতম বৃহত্তম এই ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে মুসল্লিদের ঢল নামে গোর-এ-শহীদ ময়দানে। প্রায় ২২ একর জায়গাজুড়ে অবস্থিত মাঠটিতে ছয় লাখের মতো মুসল্লি অংশ নেয় বলে জানিয়েছে আয়োজকরা।

সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেয় বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বৃহত্তম এই জামাতে অংশ দিতে দিনাজপুরবাসী ছাড়াও রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, নীলফামারী ও জয়পুরহাটসহ আশপাশের অনেক জেলার মুসল্লি আসেন। অন্যতম বৃহৎ এই ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে অনেকে আনন্দ প্রকাশ করেন।

বগুড়া থেকে নামাজ আদায় করতে আসা মুসল্লি মোবারক হোসেন এবং আবু বক্কর সিদ্দিক জানালেন, ‘দিনাজপুরের ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

একই কথা জানালেন রংপুর থেকে আসা মুসল্লি এমদাদ হোসেন। তিনি জানালেন, জামাতে অংশ নিতে পেরে তিনি তৃপ্তি পেয়েছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করান আলহাজ মাওলানা শামসুল হক কাসেমি।

এদিকে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম নামাজ আদায় শেষে জানান, মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন ছিল গোর-এ-শহীদ ময়দানে।

জামাতে অংশ নেয়া জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে জামাতে অংশ নিয়েছেন। এক সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা এসে এই জামাতে অংশ নেবেন বলে আশা করছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

দিনাজপুরে একসঙ্গে নামাজ পড়লেন ‘ছয় লাখ’ মুসল্লি

আপডেট টাইম ০৩:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯