সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

”আজ পূরবীর দিন” আসছে ২৬ মার্চে

সারাদিন ডেস্ক:: আসছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি ঘিরে দেশের টেলিভিশন চ্যানেলগুলো নিয়ে থাকে বিশেষ প্রস্তুতি। প্রচার করে ২৬ মার্চের বিশেষ অনুষ্ঠান, যেমন নাটক, টেলিছবি, টক শো ও তথ্যচিত্র। এরই মধ্যে বেশির ভাগ টেলিভিশন চ্যানেল চূড়ান্ত করেছে বিশেষ অনুষ্ঠান। বাকিগুলো আছে প্রক্রিয়াধীন। কিছু আছে নির্মাণের অপেক্ষায়। এনটিভিতে প্রচারিত হবে ২৬ মার্চের বিশেষ নাটক আজ পূরবীর দিন। মাসুম রেজার চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এনটিভির ২৬ মার্চের অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ বললেন, ‘২৬ মার্চ আমরা বেশ কয়েকটি নতুন অনুষ্ঠান নির্মাণ করি ও প্রচার করি। এ ছাড়া নিয়মিত অনুষ্ঠানগুলো দিবসের তাৎপর্য বজায় রেখে প্রচার করে থাকি।’

চ্যানেল আইয়ের জন্য নাটক নির্মাণ করছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। গত বৃহস্পতিবার থেকে পুরান ঢাকা ও উত্তরায় হয়েছে শুটিং। বক্কারের ট্যান্ডেস্টার নামের নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ ও খন্দকার লেনিন। তবে স্বাধীনতা দিবসের এই নাটক ৯ মার্চ প্রচারিত হওয়ার কথা রয়েছে। একই চ্যানেলে ২৬ মার্চ যুদ্ধশিশু নামে আরেকটি নাটক প্রচারিত হবে।

২৫ মার্চের কালরাত থেকেই আরটিভি শুরু করবে ২৬ মার্চের অনুষ্ঠানের প্রচার। চ্যানেলটির উদ্যোগে ২৫ মার্চ সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হবে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা অনুষ্ঠান। সরাসরি প্রচার করবে চ্যানেলটি। পরদিন প্রচারিত হবে মেজবাহ উদ্দিনের রচনা ও হাসান মোরশেদের পরিচালনায় নাটক সাদাসিদে মানুষের কথা। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও অপর্ণা ঘোষ।

মাছরাঙা টেলিভিশন বেশ কয়েক বছর ধরে ২৬ মার্চে এক ঘণ্টার একটি তথ্যচিত্র প্রচার করে থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে জানালেন চ্যানেলটির জ্যেষ্ঠ অনুষ্ঠান ব্যবস্থাপক আরিফুর রহমান। এরই মধ্যে তথ্যচিত্রটি নির্মাণ শেষ দিকে। এ ছাড়া সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নাটক প্রচার করবে চ্যানেলটি। বাংলাভিশনে টানা ছয় দিন প্রচারিত হবে বিশেষ টক শো। এতে অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধারা। পাশাপাশি সরাসরি গানের অনুষ্ঠান, নাটক প্রচার করবে চ্যানেলটি। সবকিছুই এখন প্রক্রিয়াধীন।

দীপ্ত টিভিতে প্রচারিত হবে ‘দীপ্ত প্রভাতি’ নামে গানের অনুষ্ঠানের বিশেষ পর্ব। প্রচারিত হবে মুক্তিযুদ্ধের দুটি চলচ্চিত্র এবং একটি তথ্যচিত্র। তথ্যচিত্রের এখনো শুটিং চলছে। এ ছাড়া আরও একটি নাটক প্রচারের কথা রয়েছে।

এ ছাড়া অন্যান্য চ্যানেল ও সংবাদভিত্তিক চ্যানেলগুলোও প্রস্তুতি নিয়েছে বিশেষ অনুষ্ঠানের। সেগুলো খুব তাড়াতাড়ি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন চ্যানেলের কর্মকর্তারা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

”আজ পূরবীর দিন” আসছে ২৬ মার্চে

আপডেট টাইম ০২:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮