সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

বিচারবহির্ভূত হত্যা পছন্দ করেন না হাইকোর্ট

স্টাফ রিপোর্টার:: বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বরগুনার রিফাত হত্যার মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানির সময় আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই মন্তব্য করেন।

আদালত বলেন, বরগুনার রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ তাকে লালন করেছে।

অগ্রগতির তদন্ত প্রতিবেদন জমা দেন বরগুনার পুলিশ সুপার ও জেলা প্রশাসক। আদালত আরও বলেন, বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না।

এর আগে, প্রতিবেদনে দাবি করা হয়, আত্মরক্ষার স্বার্থে প্রধান আসামি নয়নের ওপর গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।

প্রতিবেদনে জানানো হয়, এজাহারভুক্ত ৫ এবং সন্দেহভাজন ৪ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২) ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)। আর সন্দেহভাজন গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামরুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বি।।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিচারবহির্ভূত হত্যা পছন্দ করেন না হাইকোর্ট

আপডেট টাইম ০৪:২৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯