সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং গণবিরোধী বাজেটের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম

অনলাইন রিপোর্টার ॥ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং গণবিরোধী বাজেটের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, সংসদ সদস্য (এমপি) মোকাব্বির খান, সভাপতিমণ্ডলীর সদস্য আমসা আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ও দায়বদ্ধতা নাই। তাই সরকারের ভ্রান্ত নীতি এবং ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে লাভবান করতেই বারবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। অথচ বিশ্ববাজারে সম্প্রতি গ্যাসের মূল্য কমেছে। সরকার গ্যাসের মূল্য বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। এমন অবস্থায় গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করতে পারে না গণফোরাম, তাই দেশব্যাপী মঙ্গলবার এ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

একই সময়ে বিকল্পধারা বাংলাদেশ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এবং মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং গণবিরোধী বাজেটের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম

আপডেট টাইম ০৬:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯