সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

এরশাদের প্রথম নামাজে জানাজা ঢাকা সেনানিবাস জামে মসজিদে সম্পন্ন

অনলাইন রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে।

রবিবার বাদ জোহর তার জানাজা সম্পন্ন হয়। এতে তার ছোটভাই এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জিএম কাদের বলেন, মানুষ মাত্রই ভুলক্রুটি হয়ে থাকে। তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার প্রতি যদি কোনো ক্ষোভ থাকে সেক্ষেত্রে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।

জানাজা অনুষ্ঠানে জানানো হয়, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ বিষয়ে সবকিছু তত্ত্বাবধান করবে সেনাবাহিনী।

এর আগে এরশাদের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে আনা হয়।

পরে সেখান থেকে মরদেহ নিয়ে রাখা হয় সিএমএর হিমঘরে।

জাতীয় পার্টির সূত্র বলছে, সোমবার কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে; সেখানে তাকে দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া ওইদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে।

আর নিজ এলাকা রংপুরে নেওয়া হবে মঙ্গলবার (১৬ জুলাই)। ওইদিন রংপুর জেলা স্কুলের মাঠে তার জানাজা হবে। এরপর মরদেহ ঢাকায় এনে সামরিক কবরস্থানে এরশাদের দাফন হবে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

এরশাদের প্রথম নামাজে জানাজা ঢাকা সেনানিবাস জামে মসজিদে সম্পন্ন

আপডেট টাইম ০৬:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯