সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিশ্বকাপে স্ত্রীকে নিজের সঙ্গে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক ॥ অনুমোদন ছিল না। অথচ বিশ্বকাপে স্ত্রীকে নিজের সঙ্গে হোটেলে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। স্ত্রীকে নিজের সঙ্গে রাখতে অনুরোধ করেছিলেন ওই ক্রিকেটার। কিন্তু তা নাকচ হওয়া সত্ত্বেও স্ত্রী সঙ্গেই ছিলেন।

বিশ্বকাপে ১৫ দিনের জন্য স্ত্রী ও গার্লফেন্ড বা পরিবারকে সঙ্গে রাখার ছাড়পত্র পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ৩ মে দলের এক ক্রিকেটার আরও আগে থেকে স্ত্রীকে সঙ্গে রাখতে চাইছিলেন। কিন্তু ওই সিনিয়র ক্রিকেটারের আবেদন খারিজ করে দেয় প্রশাসকদের কমিটি। তারা স্পষ্ট জানায়, বিসিসিআই-এর নিয়ম মেনে তা সম্ভব নয়। কিন্তু আবেদন খারিজ হলেও পাত্তা দেননি ওই ক্রিকেটার।

গোটা বিশ্বকাপজুড়ে, সাত সপ্তাহ ধরে টিম হোটেলেই সস্ত্রীক থেকেছেন ওই ক্রিকেটার। দলের সিনিয়র সদস্য হওয়ায় বাকিরাও টুঁ শব্দ করার সাহস দেখাননি।

কিন্তু আবেদন খারিজ হওয়ার পর স্ত্রীকে হোটেলে রেখে দিলেন কীভাবে ওই ক্রিকেটার? টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একইসঙ্গে অনুশাসন ভাঙাটাও ভালো চোখে দেখছে না প্রশাসক কমিটি। ওই ক্রিকেটারের ব্যাখ্যা চাওয়া হতে পারে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাকে শাস্তি দেওয়া হতে পারে বলেও বিসিসিআই সূত্রের খবর।

সূত্র: জিনিউজ

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বিশ্বকাপে স্ত্রীকে নিজের সঙ্গে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

আপডেট টাইম ০২:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯