সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন

পীরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশী বাধা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
জেলার পীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আয়োজনে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পুিলশী বাধার মুখে শান্তিপূর্ন শোভাযাত্রা পন্ড হয়ে গেছে।
১ সেপ্টেম্বর বিকেলে শহরের পূর্ণিমা কমিউনিটি সেন্টারে পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম মইনুল হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা যুবদলের সভাপতি মহিবুল্লাহ চৌধুরী আবু নূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, হাজীপুর ইউপি সভাপতি মো.আমিনুল ইসলাম মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ৭নং ওয়ার্ড সম্পাদক ফারুক হোসেন, পৌর যুবদল সভাপতি হায়দার আলী, সম্পাদক আতিকুজ্জামান আতিক প্রমুখ। আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করা হলে পুলিশী বাধার মুখে শোভাযাত্রা পন্ড হয়ে যায়। প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা বিএনপি সভাস্থলে সমবেত হয়। আলোচনাসভা ও দোয়াখায়ের শেষে দলের নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে কমিউনিটি সেন্টার থেকে মেইন রোডে পৌছুতেই পুলিশের বাধার মুখে পরে, মিছিলটি পন্ড হয়ে যায়। এ সময় ক্ষুব্ধ নেতারা বলেন, দমন নিপীড়ন করে আন্দোলন বন্ধ করা যাবে না। খুব শিগগীর এ সরকারের পতন হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

পীরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় পুলিশী বাধা

আপডেট টাইম ১১:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯