সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

জঙ্গল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সারাদিন ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলায় সুরভী আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুমিদপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জঙ্গলের ভেতর থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুরভী উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার মেয়ে এবং চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

সুরভীর পরিবাররা জানায়, শুক্রবার বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুরভী। শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত মাসুমুর রহমান মাসুম জানান, নিহত সুরভীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

জঙ্গল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট টাইম ০৭:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯