সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

হতাশ মৌসুমী

বিনোদন ডেস্ক:টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘ভালোবাসার রাজকন্যা’। গেল ঈদে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি মুক্তি পায়। এটি নির্মাণ করেন রাজু আলিম। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের আরো একটি চলচ্চিত্র। এটির নির্মাতা আরিফুর জামান আরিফ। ছবিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, এ ছবির কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে ছবির মুক্তি থেমে আছে। বিষয়টি নিয়ে আমি ভীষণ হতাশ। ছবিটি কবে মুক্তি পাবে, তা পরিচালকই ভালো বলতে পারবেন। এই ছবি ছাড়াও দু’পর্দার এ অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় আছে ‘গোর’ শিরোনামের আরো একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। এ অভিনেত্রী বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বেমানান’ এবং বাংলাভিশনে ‘জায়গীর মাস্টার’। দুটি ধারাবাহিকেই মৌসুমী ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে জানান। ধারাবাহিকের বাইরে খণ্ড নাটক ও টেলিছবিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

হতাশ মৌসুমী

আপডেট টাইম ০৮:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯