সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে দুদক’র হাতে ঘুষের টাকাসহ শিক্ষা অফিসার আটক

সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ দুজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি দল তাদের আটক করে। আটক অন্যজন হলেন তার অফিস সহকারী জুলফিকার আলী। দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা দেয়ার সময় হাতেনাতে দুজনকেই আটক করা হয়। পরে আনিছুর রহমানের বাসভবনেও তল্লাশি করা হয়। দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের নগদ অর্থসহ অফিস চলাকালীন আটক করা হয়। শিক্ষক নিয়োগ সিন্ডিকেটের সঙ্গে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। পরে তাদের দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়। ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ জানান, দুদকের একটি দল দুজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দুদক’র হাতে ঘুষের টাকাসহ শিক্ষা অফিসার আটক

আপডেট টাইম ০৩:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯