সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতার ইয়াবা গণনার ছবি ভাইরাল, বহিষ্কার

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের আনোয়ারায় আশীষ নাথ নামে আওয়ামী লীগের এক নেতার ইয়াবা বড়ি গণনার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আশীষ নাথ উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ফেসবুকে ভাইরাল ছবিতে দেখা যায়, আশীষ নাথ একটি ঘরে খাটের ওপর ইয়াবার তিনটি প্যাকেট সামনে নিয়ে বসে আছেন।কিছু খোলা ইয়াবা বড়ি গণনা করছেন। ছবিটি কয়েকজন তাঁদের ফেসবুক আইডি থেকে পোস্ট দিলে তা ভাইরাল হয়ে পড়ে।

গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জিয়াউদ্দিন বাবলু নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। এরপর অসীম দাশ, মোহাম্মদ আইয়ুব, সেই তুমি, মহসিন আলমসহ কয়েকটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলে ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ছবিটি সম্পর্কে জানতে চাইলে আশীষ নাথ বলেন, ‘এলাকায় রাজনৈতিক বিরোধ থাকায় স্থানীয় চেয়ারম্যানের ষড়যন্ত্রে তাঁর একটি ছবি এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিটি আমার নয়।’

এদিকে আশীষ নাথের দাবি নাকচ করে দিয়ে চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন হিরু বলেন, ‘ইয়াবাসহ ছবিটি ছড়িয়ে পড়ায় তিনি (আশীষ নাথ) আবোলতাবোল বকছেন। এটি এডিট কি না লোকজন দেখেছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্রপরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে আজ মঙ্গলবার দুপুরে সাধারণ সম্পাদক পদ থেকে আশীষ নাথকে বহিষ্কার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতার ভাইরাল হওয়া ছবিটি আমরা দেখেছি। এ নিয়ে পর্যালোচনাও চলছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আওয়ামী লীগ নেতার ইয়াবা গণনার ছবি ভাইরাল, বহিষ্কার

আপডেট টাইম ০৫:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০