সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

রাণীশংকৈলে ককটেল ফাটিয়ে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণ লুট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল ব্যবসায়ী দবিরুল ইসলাম(৫০) ও তার কর্মচারী রেজাউল(৩০) কে ব্যাপক মারধর করে নগদ প্রায় তিনলক্ষ টাকা টাকা র্স্বণের চেইন লুট করে। ককটেল ফাটিয়ে এলাকা জুড়ে আতংক সৃষ্টি করে ডাকাতেরা পালিয়ে গেছে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে পৌরশহরের রেশম অফিস সংলগ্ন ব্যবসায়ী দবিরুল ইসলামের বাড়ীতে। তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি। বর্তমানে দবিরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় থাকলেও তার কর্মচারী রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী দবিরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়,গভীর রাতে একদল ডাকাত আমার বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাসা লুটপাট শুরু করে আমি বাধা দিতে গেলে আমাকে মারপিট শুরু করে। আমাদের চিৎকারে আমার কর্মচারী বাসায় আসার পথে তাকে আমার দোকানের সামনে পেয়ে ব্যাপক মারধর করে। পরে ডাকাত দল আশপাশের লোকজনের উপস্থিত হচ্ছে টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে অফিসার ইনর্চাজ(তদন্ত) সালাউদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমাদের ধারণা ডাকাতেরা স্থানীয় হতে পারে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাণীশংকৈলে ককটেল ফাটিয়ে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণ লুট

আপডেট টাইম ১২:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮