সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

‘আইসিইউ ভেন্টিলেটরের ফল ভালো নয়, ৯ রোগীর মধ্যে ৮ জনেরই

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্তদের চিকিৎসায় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের আইসিইউতেয় ভালো ফলাফল পাওয়া যায়নি। আইসিইউয়ের ভেন্টিলেটর মেশিনে চিকিৎসাধীন ৯ জন রোগীর ৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে সাড়ে তিন হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য আদেশ দেয়া হয়েছে। সারাদেশে ১০ হাজার সিলিন্ডার মজুত রয়েছে।

জাহিদ মালেক বলেন, বিশেষজ্ঞরা বলেন শতকরা ৮০ শতাংশ রোগী এমনিতেই বিনা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। ১৫ শতাংশ রোগী হাসপাতালে পর্যবেক্ষণে থাকেন। সামান্য কিছু পরিচর্যা লাগে। ৫ শতাংশ রোগীর চিকিৎসা প্রয়োজন হয়। আর কিছু রোগী আইসিইউ ভেন্টিলেটরে চলে যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে না। আক্রান্ত লোকজন নতুন নতুন এলাকায় যাচ্ছেন। ফলে ওইসব এলাকার লোকজনও আক্রান্ত হচ্ছেন। ফলে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমরা এখনো ভালো আছি। যেহেতু আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা ভালো থাকতে চাই।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৯১ জন। আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪৫৬ জন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

‘আইসিইউ ভেন্টিলেটরের ফল ভালো নয়, ৯ রোগীর মধ্যে ৮ জনেরই

আপডেট টাইম ০৫:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০