সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সোহমের স্ত্রী তনয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছেন

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: সদ্য মুক্তি পেয়েছে সোহম-শুভশ্রীর ‘হানিমুন’। দর্শকমহলে প্রশংসা পেয়েছেন তারা। চলতি সপ্তাহেই শুভশ্রীর জীবন নতুন বাঁক নেয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেন নায়িকা। অন্যদিকে সোহমের জীবনেও এল খুশির খবর। গত শুক্রবার দ্বিতীয় বারের জন্য বাবা হলেন সোহম। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সোহমের স্ত্রী তনয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু’জনেই এখন ভাল আছেন। সোহম বলেন, ‘সত্যিই খুব ভাল লাগছে। ছোট ছেলের এখনও নাম ঠিক করিনি। রবি কিনাগির একটা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তনয়ার অপারেশনের জন্যই পিছিয়ে দিয়েছিলাম। এ মাসের মাঝামাঝি থেকে শুরু করব।’

২০১৬ সালে প্রথমবার বাবা হন সোহম। সে বারও তনয়ার কোলে এসেছিল পুত্র সন্তান। ২০১২-তে তনয়ার সঙ্গে বিয়ে হয়েছিল সোহমের।

চাইল্ড অ্যাক্টর হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ সোহমের। তার পর বড় হয়ে পুরোদস্তুর অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন সোহম। সক্রিয় রাজনীতির ময়দানেও তাকে দেখেছেন দর্শক। দুই ছেলেকে নিয়ে এবার এক নতুন জার্নি শুরু হল তার।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

সোহমের স্ত্রী তনয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছেন

আপডেট টাইম ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮