সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ৪০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৪০ কেজি অর্থাৎ প্রায় এক মন ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার তামলাই পুকুরের পাড় থেকে কচ্ছপটি উদ্ধার করে প্রথম পুকুর মালিক ও পরে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা। পরে ওইদিন রাতেই উপজেলা প্রশাসন কচ্ছপটি দিনাজপুর বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জে তামলাই এলাকার আবু রায়হানের পুকুরের কিনারে কচ্ছপটিকে দেখতে পায় স্থানীয়রা। এসময় স্থানীয়রা পুকুর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কচ্ছপটি সেখান থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে জানায়। উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখান থেকে কচ্ছপটি নিয়ে যায় এবং দিনাজপুর বনবিভাগকে খবর দিলে রাতেই তারা কচ্ছপটিকে নিয়ে যায়। কচ্ছপটির উৎস কি, এটি এখানেই জন্ম নিয়ে বেড়ে ওঠা নাকি বাহির থেকে আসা সে ব্যাপারে পুকুর কর্তৃপক্ষ কিছু নিশ্চিত করতে পারেনি তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে জোর তর্ক চলছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, আমরা কচ্ছপটি ঘটনাস্থল থেকে নিয়ে আসি। পরে বনবিভাগকে খবর দেই এবং রাতেই তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করি। বনবিভাগ ও প্রাণিবীদরা নিশ্চয়ই কচ্ছপটির উৎস ও অন্যান্য বিষয় নিয়ে গবেষণালব্ধ মতামত জানাবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৪০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার

আপডেট টাইম ০১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০