সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২ টি লিফটই অকেজো ভোগান্তিতে রোগী ও স্বজনরা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। এ জেলা সহ পাশর্^বর্তী পঞ্চগড় ও দিনাজপুরের বীরগঞ্জ সহ কয়েকটি জেলার মানুষ চিকিৎসা সেবার ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওপর নির্ভরশীল।
গত বছর এ হাসপাতালটি ৫০ শয্যা থেকে ২শ ৫০ শয্যায় উন্নিত হলে এলাকার মানুষ উন্নত চিকিৎসা সেবা পাওয়ার জন্যে অনেকটাই আশাবাদী হয়ে ওঠে। চলছিলো ঠিক সে ভাবেই। কিন্তু গত বেশ কিছুদিন ধরেই হাসপাতালের ওঠানামার জন্যে ব্যাবহৃত লিফ্ট দুটিই অকেজো হয়ে পড়ে রয়েছে। এ অবস্থায় ছয় তলা বিশিষ্ট ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলাতেই সার্জারি এবং মেডিসিন বিভাগ থাকায় প্রতিদিন অনেক কষ্ট করেই উঠানামা করছেন শতশত রোগী । প্রতিনিয়তই ভোগান্তিতে পড়েছেন সার্জারি বিভাগের রোগী ও তাদের স্বজনরা।
শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায, মর্জিনা আক্তার নামের এক পা ভাঙ্গা মধ্য বয়সী এক মহিলা রোগীকে তার স্বজনরা কোলে করে সার্জারী বিভাগে তুলছেন। ওঠা নামার ক্ষেত্রে সাহায্যের জন্য স্বজন না থাকায় হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন অনেক রোগী। পঞ্চগড়- ঢাকা মহাসড়কটি অতিমাত্রায় ব্যাস্ত একটি সড়ক হওয়ায় এখানে প্রায় প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনার আহত এসব রোগীদের সিড়ি বেয়ে উপরে তোলাটাও একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তোরণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন রোগীর স্বজন ও ভুক্তভোগীরা।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন জানান, টেকনিক্যাল কারনেই লিফ্ট দুটি বন্ধ রয়েছে। আমরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা টেকনিশিয়ান পাঠিয়ে যত দ্রুত সম্ভব লিফ্ট দুটি মেরামতের ব্যাবস্থা গ্রহণের জন্য আশ^স্ত করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ২ টি লিফটই অকেজো ভোগান্তিতে রোগী ও স্বজনরা

আপডেট টাইম ০৪:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০