সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

সোহেল তানভীর, স্টাফ রিপোর্টার:: ডিপ্লোমা ইন সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ না মানার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৬ মে) সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকা-ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। কিন্তু সম্প্রতি গৃহীত একটি সিদ্ধান্ত বর্তমান নার্সিং সম্প্রদায়ে এক তুমুল মানসিক ক্ষোভের উদ্বেগ ঘটিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আমরা দেখতে পাই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং যারা ৩-৪ বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধু ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে; তাদের তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে, যা যোগ্যতা অনুসারে বিচার করলে চাক্ষুষ পক্ষপাত দৃশ্যমান। মানববন্ধন থেকে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়; একই সঙ্গে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে কারিগরিমুক্ত নার্সিং ব্যবস্থা চালু, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান চাই, প্রফেশনাল বিসিএস প্রদান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০% থেকে ২০% এ এবং বেসরকারি নার্সিং এ ২০% থেকে ৩০% উন্নতিকরণ ও ছেলেদের আসাবিক হলের ব্যবস্থা করা। অবিলম্বে এই ৬ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আরফান আলী, শিক্ষার্থী রুবেল ইসলাম সহ জেলার নার্সিং এ অধ্যয়নরত প্রায় হাজারো শিক্ষার্থী। উল্লেখ্য , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও শিক্ষা, পরিবার কল্যান বিভাগ, নার্সিং শিক্ষা শাখার গত ২ মে/২০২৩ তারিখের এক স্বারক নং এর প্রজ্ঞাপন মূলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এস,এস,সি পাশের পর ৩/৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি সম্পন্নকারীদের শুধুমাত্র ৬ মাসের ক্লিনিক্যাল প্রাক্টিস সম্পূর্ণ করে এইচ,এস,সি পাশের ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের সমতুল্য করা মোটেও যৌক্তিক নয় বলে দাবি ঠাকুরগাঁওয়ে নার্সিং এ অধ্যয়নরত শিক্ষার্থীদের। এরই প্রতিবাদে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গড়ে তুলে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম ০৩:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩