সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব

ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে কারা কী ভূমিকা রেখেছে, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করবো। তাই সবাইকে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।

জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। অথচ অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। শাসকদের কাছে বার্তা দিয়েছিলো এই মর্মে যে, আন্দোলনকারীদের দমন করা উচিত।

আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে, এমন মন্তব্য করে তিনি বলেন, চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হতো।

শফিকুল আলম আরও বলেন, বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফও বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায়, তাহলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
সূত্র : আরটিভি

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব

আপডেট টাইম ১০:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫