সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

আইসিটি মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি:করোনা ভাইরাসের মহামারীর শুরুতে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালতেও জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন।
২১ অক্টোবর ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানী শেষে জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক মামুনের পক্ষে জামিনের আবেদন করেন ঠাকুরগাঁও আইনজীবি সমিতির এ্যাড. সৈয়দ আলম। এছাড়া শুনানীতে ঠাকুরগাঁও জেলা আইন জীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল ইসলাম, এ্যাড. আবু হাসনাত বাবু, এ্যাড. ফেরদৌস হোসাইন ও এ্যাড. রুহুল আমিন অংশ নেন।
সাংবাদিক আল মামুন জীবন দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি এবং নর্থবেঙ্গল২৪ ডট নেট পত্রিকার বার্তা প্রধানের দায়িত্ব পালন করছেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারক শেখ মো. জাকির হোসাইন ও কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চের আদেশে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন সাংবাদিক আল মামুন জীবন। আইনজীবী সাইফুজ্জামান তুহিন উচ্চ আদলতে জামিনের আবেদন করেন।
প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত ১৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
সাংবাদিকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকরা মামলা তুলে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে ডিজিটাল মামলা দিয়ে সাংবাদিক হয়রানীর বন্ধের অনুরোধ করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

আইসিটি মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক জীবন

আপডেট টাইম ১২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০