সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, পীরগঞ্জ পৌর নির্বাচনে আচরণ বিধিমালা সভায়-ডিসি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: পীরগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন ২০২০ উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত আলোচনা সভা মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করা ও প্রার্থীদের নানা সমস্যার কথা, গভীর রাতে টাকার বিনিময়ে প্রভাবশালী নেতারা ভোট কেনা বেচা কার্যক্রম অব্যাহত রাখা ও বিকাশের মাধ্যমে ভোটারদের মোবাইল নাম্বারে টাকা পৌছে দেওয়ার নীল নকশা করা সহ বিভিন্ন ধরনের সমস্যা আলোচিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন পীরগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট সকল স্তরের প্রশাসন নিরলশ ভাবে কাজ করছে। তিনি আরো বলেন প্রার্থী যতই প্রভাবশালী হোক না কেন তিনি আইনের উর্দ্ধে নন। কেউ নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করা, পেশি শক্তি প্রয়োগ করা, নির্বাচনে কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ তোফাজ্জাল হোসেন, রির্টানিং অফিসার জিলহাস উদ্দিন, থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, মেয়র প্রার্থী যথাক্রমে কশিরুল আলম, আলহাজ্ব শাহাজাহান আলী (ইকরামুল হকের পক্ষে), রেজাউল করিম রাজা, সাংবাদিক মোশাররফ হোসেন, কাউন্সিলর প্রার্থী শমসের আলী, বেলাল হোসেন, কামরুজ্জামান প্রমুখ। ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, পীরগঞ্জ পৌর নির্বাচনে আচরণ বিধিমালা সভায়-ডিসি

আপডেট টাইম ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০