সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও জেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার:: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার পীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাে ক্যাম্পাসে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রাকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করেন। প্রাণী সম্পদে উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক গবাদী পশু লালন পালন কৌশল অবহিত করা, উন্নতজাতের পশুপাখি লালন পালন করা সহ প্রাণী সম্পদকে এগিয়ে নিয়ে গ্রামীণ জনপদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে খামারীদের বিভিন্ন প্রকার পরামর্শ দেওয়া হয়। শহরে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রণজিৎ চন্দ্র সিংহ, ডাঃ সানজিদ হাসান, খামারী হাসান আলী ও লাভলী বেগম প্রমুখ। সপ্তাহব্যাপি মেলায় ২৭ নভেম্বর মাঠ পর্যায়ে গবাদীপশু- হাসমুরগীর ভ্যাকসিনেশন ক্যাস্প, কৃমিনাশক বিতরন, ২৮ নভেম্বর প্রানিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার-প্রচারনা, ২৯ নভেম্বর মাঠপর্যায়ে কৃত্রিম-প্রজনন সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ৩০ নভেম্বর স্কুল-কলেজ ও মাদ্রাসার শিশুদের স্কুল ফিডিং ও আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা, ১ ডিসেম্বর মাঠপর্যায়ে প্রানিসম্পদ টেকশই উন্নয়নে তরুন/নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনীময়সভা ও ৭ম দিনে সমাপনী অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রানসম্পদ কর্মকর্তা ডা. মো: ইজাহার হোসেন। তিনি আরো জানান সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় একযোগে অনুরুপ কর্মসূচী যখাযথভাবে পালিত হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

ঠাকুরগাঁও জেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

আপডেট টাইম ০৬:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫