সংবাদ শিরোনাম
৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে

ডেস্ক:: একজন নয়, এক সঙ্গে দু’দুজন নারীকে বিয়ে করলেন ২৪ বছর বয়সী এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের বস্তার জেলায়। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামবাসীরা। আর যুবকের কীর্তি দেখে অবাক হয়েছেন সকলেই।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দিনমজুর ও কৃষিকাজের সঙ্গে যুক্ত চন্দু একবার বস্তারের তোকপাল এলাকায় বৈদ্যুতিক খুঁটি লাগাতে যান। সেখানে ২১ বছরের কাশ্যপের প্রেমে পড়েন। দুজন বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন।

এদিকে বছর ঘুরতে না ঘুরতেই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে হাসিনা বাঘেল (২০) নামে অন্য এক তরুণীর প্রেমে পড়েন চন্দু। সেই ভালোবাসাও অগ্রাহ্য করতে পারেন না।

চন্দু জানান, তার প্রেমিকা রয়েছে জেনেও হাসিনা তার সঙ্গে সম্পর্কে জড়াতে চান। এরপর চন্দু তার দুই প্রেমিকার মধ্যে পরিচয় করিয়ে দেন। তিনজন একসঙ্গে চন্দুর বাড়িতে পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে বিয়ের অনুষ্ঠানে হাসিনার পরিবারের লোকজন উপস্থিত থাকলেও ছিলেন না কাশ্যপের পরিবারের কেউ।

গত ৫ জানুয়ারি শাস্ত্রমতে বিয়ে হয় তিনজনের। প্রায় ৫০০ জন নিমন্ত্রিত অতিথি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়ের ভিডিও ও তিনজনের নাম লেখা নিমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

চন্দু জানান, দুজনই তাকে ভালবাসেন। তাই তিনি কাউকেই ঠকাতে পারবেন না। এ কারণে দুজনকেই একসঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুই স্ত্রী নিয়ে তার বিবাহিত জীবন আরো সুন্দর হবে বলেই আশা করছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার

দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে

আপডেট টাইম ১২:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১